ডাকাতি মামলায় একজনের ১৫ বছর কারাদণ্ড
১৪ বছর আগের এক ডাকাতি মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফেনীর একটি আদালত।
বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন মাসুদ (৩০) দাগনভূইয়ার অবিরামপুর গ্রামের আবদুর রহমান পেশকারের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
একইসঙ্গে আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে এপিপি দিজেন্দ্র কুমার কংশ বনিক জানান।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার নথির বরাত দিয়ে এপিপি জানান, ২০০২ সালের ২০ সেপ্টেম্বর রাতে দাগনভূইয়া পৌরসভার অবিরামপুর গ্রামের পেশকার বাড়ির জাফর উল্যাহার ঘরে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ওই নগদ টাকা, স্বর্ণালংকারসহ এক লাখ দুই হাজার একশ টাকার মালামাল লুট করে।
‘এ ঘটনায় পরদিন বাড়ির মালিক জাফর উল্যাহ বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ১৫/২০ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জাকির হোসেন মাসুদকে আটক করলে ডাকাতির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন তিনি।’
তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
