২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী ও শিশুসহ আটক ৪১  

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোলে নারী ও শিশুসহ ৪১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 10:57 AM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার সকালে বেনাপোলের ইছামতি নদী থেকে তাদের আটক করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানির নায়েক সুবেদার রফিকুল ইসলাম জানিয়েছেন।

আটকদের মধ্যে ২৭ জন পুরুষ, নয়জন নারী ও পাঁচটি শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর,কুষ্টিয়া, চুয়াডাঙ্গা,নড়াইল ও শেরপুর জেলার বিভিন্ন এলাকায়।

সুবেদার রফিকুল বলেন, সকালে ইছামতি নদী দিয়ে অবৈধপথে একদল নারী ও পুরুষ বাংলাদেশে আসছে এমন খবরে বিজিবির সেখান অভিযান চালায়।

এ সময় একটি নৌকার ভিতর থেকে ৪১ জনকে আটক করা হয়।পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আটকরা সবাই ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়েছিল। সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফিরছিল বলেও জানান তিনি।

আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি একটি মামলা করেছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।