২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কিশোর হত্যার ঘটনায় আসামি ১৫

ফেনীর সোনাগাজীতে ছিনতাইয়ের ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কিশোর কামরুল হোসেন রকির (১৬) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

রকির বাবা নূরনবী বাদী হয়ে সোমবার রাতে সোনাগাজী মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি দেখিয়ে মামলা করেন বলে ওসি মো. হুমায়ুন কবির জনান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ছিনতাইয়ের ঘটনার জের ধরে রোববার মধ্যরাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী বাজারে দুই পক্ষের সংঘর্ষের সময় রকিকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তুলাতলী গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে সাদা ইব্রাহীম, সুলাখালী গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিনের ছেলে সাইফ উদ্দিন রুবেল এবং আহছান উল্লার ছেলে শরীয়ত উল্লা রাসেলকে গ্রেপ্তার করেছে।

নিহত রকি সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের নূর নবীর ছেলে।