২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নির্বাচনোত্তর সংঘর্ষ, পরাজিত প্রার্থীর ভাই নিহত

নেত্রকোণায় ইউপি নির্বাচনে জয়ী সদস্য প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পরাজিত সদস্য প্রার্থীর ভাই এক কিশোর নিহত হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোণায় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 03:20 PM

Updated : 25 Jul 2022, 09:24 PM

সোমবার রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের চন্দ্রলাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা সহকারী পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী জানান।

নিহত ইকবাল (১৫) ওই এলাকার সন্তোষ খাঁর ছেলে এবং পরাজিত ইউপি সদস্য প্রার্থী সজিব খাঁর ছোট ভাই। স্থানীয় রওশন ইয়াজদানি একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল সে।

সহকারী পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৃতীয় দফা ইউপি নির্বাচনে গড়াডোবা ইউনিয়নে মেম্বার পদে জয় লাভ করেন রোকন মিয়া। পরাজিত হন সজিব খাঁ। এর জেরে সোমবার রাতে সজিব ও রোকনের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।  

“সংঘর্ষের সময় ইকবাল আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।”

মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযানে চলছে বলে জানান তিনি।