ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া শহরে পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ১০টার দিকে শহরের পীড়বাড়ি এলাকায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান।
নিহত বাহার মিয়া (৩২) নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের নাসির মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে একই গ্রামের শাফি মিয়ার ছেলে মামুনকে (৩০) আটক করা হয়েছে।
ওসি মঈনুর বলেন, পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মামুন রাতে বাহারকে পীরবাড়ি এলাকার মিন্দালিপাড়ায় ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন।
তিনি জানান, পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়। রাত রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বাহারের মরদেহ উদ্ধার এবং মামুনকে করে।
