২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে হত্যা ও তার ভাইকে উপর্যুপরি কুপিয়েছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 01:23 AM

Updated : 20 Aug 2022, 12:33 PM

মজিবর রহমানকে (৬৫) সোমবার রাত ৯টার দিকে ফকিরাবাদ গ্রামে নিজ বাড়ির কাছে পারিবারিক বিরোধের জেরে হত্যা করা হয় বলে ভেড়ামারা মডেল থানার ওসি নূর ইসলাম জানান।

এছাড়া মজিবরের সহোদর মিজানুর রহমানকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে গ্রামের মসজিদে নামাজ শেষে স্কুলশিক্ষক মজিবর ও তার ভাই বাড়ি ফিরছিলেন।

“এ সময় ৮-১০ জনের একটি দল পিছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে মজিবর ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন মিজানুর রহমান।”

আহত মিজানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মজিবর রহমান স্থানীয় ফকিরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।