২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন; ঝিনাইদহে সংঘর্ষে ২০ আহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নওপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থক দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 04:38 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

সোমবার দুপুরের এই সংঘর্ষ থামাতে পুলিশ ২১ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ ও ৬ রাউন্ড কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে পুলিশ।

শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, ওই গ্রামের দুজন সদস্য পদ প্রার্থী ওসমান গনি রতন ও তার প্রতিপক্ষ মোক্তার হোসেনের সমর্থকরা দুপুরে ঢাল-শরকি-লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়।

আহত ১২ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে দুজন শর্টগানের গুলিতে আহত। অন্যারা প্রাথমিক চিকিৎসা নেয়।

এ ঘটনায় ৬ জনকে আটক করেছে বলে পুলিশ জানায়।