ওপারে নির্বাচন বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও শুল্কভবনের সব কাজকর্ম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম।
সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের হাওড়ার ১৬টি ও উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি মোট ৪৯টি আসনে বিধানসভা নির্বাচনে ভোট হচ্ছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “সাধারণ ছুটি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।”
দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান বলেন, “বেনাপোল বন্দরে শতাধিক ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দরেও বাংলাদেশে প্রবেশের জন্য শতশত ভারতীয় ট্রাক পণ্য নিয়ে অপেক্ষা করছে বলে জানান তিনি।
