কালিয়াকৈরে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
রোববার মামলার পর ‘ধর্ষকের’ এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কালিয়াকৈর থানার এসআই সানোয়ার জাহান।
সেইসঙ্গে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আশিক মাহামুদ (২৭) যশোরের বেনাপোল এলাকার ফারুক মাহামুদের ছেলে।
মামলার বরাত দিয়ে এসআই সানোয়ার বলেন, উপজেলার গোয়ালবাথান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েটি।
“শুক্রবার রাত ১০টার দিকে মেয়েটি টয়লেটে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরেক ভাড়াটিয়া আইয়ুব আকন্দ ওরফে বিদ্যুৎ (২৫) তাকে ধর্ষণ করে।”
মামলার পর এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুতের সহযোগী আশিককে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
