২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সাড়ে ৪২ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজারের টেকনাফে সাড়ে ৪২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 04:24 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

রোববার বেলা ১২টার দিকে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ন সদর দপ্তরের কার্যালয়ের সামনে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয় বলে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসব মাদকদ্রব্যের মূল্য ৪২ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৮৩৬ টাকা বলে জানান তিনি।

মাদক ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার তানভীর আলম খান, টেকনাফ উপজেলার কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ের পরিদর্শক তপন কান্তি শর্মা, টেকনাফ শুল্ক গুদামের পরিদর্শক হারুন অর রশিদ প্রমুখ।