২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১৯ ইউপিতে জয়ী আ. লীগ

তৃতীয় দফার ইউপি নির্বাচনে বান্দরবানের ছয় উপজেলার ২৫ ইউনিয়নের মধ্যে ১৯টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 01:38 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

বাকি ছয়টির তিনটিতে বিএনপি ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন ।

বিজয়ীরা হলেন-

সদর ইউনিয়নের সাচপ্রু (আ. লীগ), টংকাবতী ইউনিয়নের প্লুকান ব্লুকান (আ. লীগ), রাজবিলা ইউনিয়নের ক্যঅংপ্রু (আ. লীগ) ও সুয়ালক ইউনিয়নে উক্যনু মার্মা (বিএনপি)।

রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের চহ্লামং মারমা (আ.লীগ), তারাছা ইউনিয়নে উথোয়াইচিং মারমা (আ. লীগ), আলেক্ষ্যং ইউনিয়নে বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা (আ. লীগ), নোয়াপতং ইউনিয়নে স্বতন্ত্র অংথোয়াইচিং মারমা (পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত) ।

রুমা উপজেলায় সদর ইউনিয়নের শৈমং মারমা (আ.লীগ), রেমাক্রী প্রাংসা ইউনিয়নের জিরা বম (আ. লীগ), পাইন্দু ইউনিয়নে উহ্লামং মারমা (আ.লীগ), গ্যালেঙ্গা ইউনিয়নে মেননিয়াম ব্লুকান (স্বতন্ত্র প্রার্থী), ।

থানছি উপজেলার রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, থানছি উপজেলার সদর ইউনিয়নে মাংসার ব্লুকান (আ. লীগ), রেমাক্রী ইউনিয়নে মুইশৈথুই মারমা (আ. লীগ), তিন্দু ইউনিয়নের মংপ্রু অং মারমা (আ.লীগ),বলী পাড়া ইউনিয়নে জিয়াঅং মারমা (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচিত হয়েছেন।
লামা উপজেলায় সদর ইউনিয়নে মিন্টু কুমার সেন (আ.লীগ),রুপসী পাড়া ইউনিয়নে ছাচিং প্রু মারমা (আ.লীগ), আজিজ নগর ইউনিয়নে জসিম উদ্দিন (আ.লীগ),গজালিয়া ইউনিয়নে বাথোয়াইচিং (আ.লীগ), ফাইতং ইউনিয়নে জালাল উদ্দিন (আ.লীগ),সরই ইউনিয়নের ফরিদউল আলম (বিএনপি), ফাসিয়াখালী ইউনিয়নে জাকের হোসেন মজুমদার (বিএনপি)।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারী ইউনিয়নে মোহাম্মদ আলম (আ. লীগ), দোছড়ি ইউনিয়নে মো. হাবিবুউল্লাহ (আ. লীগ)।