২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আ.লীগ ৬টি ও স্বতন্ত্র ১টিতে জয়ী

নড়াইল সদর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি আওয়ামী লীগ ও ১টিতে  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 10:49 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

শনিবার রাতে জেলা নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকতা শেখ আনোয়ার হোসেন  এ ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন আউড়িয়া ইউনিয়নে পলাশ মোল্যা (৯২০৯ ভোট), চন্ডিবরপুর ইউনিয়নে আজিজুর রহমান ভূইয়া (৭৮৭২ ভোট), হবখালী ইউনিয়নে রিয়াজুল ইসলাম চঞ্চল ( ৪৯৩৫ ভোট), তুলারামপুর ইউনিয়নে বুলবুল আহমেদ ( ৪৬৭২ ভোট), মুলিয়া ইউনিয়নে রবীন্দ্রনাথ অধিকারী (৩৪০৯ভোট), মাইজপাড়া ইউনিয়নে জিল্লুর রহমান (৬২৮৮ ভোট)।

স্বতন্ত্র (আ.লীগের বিদ্রোহী) দেলোয়ার হোসেন পান্না (২৮৬৪ ভোট) শাহাবাদ ইউনিয়নে নির্বাচিত হয়েছেন।

৭টি ইউনিয়নের ৬৩ কেন্দ্রের ২৩৮ কক্ষে ৮৭ হাজার ৯৬৪ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৪ জন ও সাধারণ সদস্য পদে ২০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।