লক্ষ্মীপুরের রায়পুরে আ.লীগ প্রার্থীরা জয়ী
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা চারটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শনিবার রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করে উপজেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন আহম্দে।
বেসরকারি ফলাফলে ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নে শহীদ উল্যা বিএসসি (নৌকা) ও ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে আবু জাফর মো. ছালেহ (মিন্টু ফরাজি), ২নং উত্তর চরবংশী ইউনিয়নে মো. হোসেন মাস্টার বেরকারিভাবে নির্বাচিত হয়েছে।
এছাড়া ভোটের ৩নং চরমোহনা ইউনিয়নে শফিক পাঠান (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।
এর আগে, শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।
তবে জাল ভোট ও কেন্দ্রে প্রভাব বিস্তারের কারণে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইকতিয়ার উদ্দিন সোহাগের অভিযোগের ভিত্তিতে ৪নং সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাখালিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সেখানে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ জালাল কিছমত এগিয়ে থাকলেও ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
