শরীয়তপুরে আ.লীগ-বিদ্রোহী সমান সমান
তৃতীয় ধাপের নির্বাচনে শরীয়তপুরের ২টি উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
১৪টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
এছাড়া শরীয়তপুরের বিনোদপুর ইউনিয়নে আওয়ামী লীগের আ. হামিদ সাকিদার ও চিতলিয়া ইউনিয়নে আ. সালাম হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নিবাচিত হন।
শরীয়তপুর সদর উপজেলায় আওয়ামী লীগের বিজয়ীরা প্রার্থীরা হলেন পালং ইউনিয়নে আবুল হোসেন দেওয়ান ও চন্দ্রপুর ইউনিয়নে ওমর ফারুক এবং গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নে মো. মোজাফ্ফর হোসেন সরদার, সামন্তসার ইউনিয়নে মো. আবুল কালাম বেপারী ও নলমুড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মো. মাহফুজ মিয়া।
আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ীরা হলেন সদরের তুলাসার ইউনিয়নে জাহিদুল ইসলাম জাহিদ ফকির, আঙ্গারিয়া ইউনিয়নে আনোয়ার হোসেন হাওলাদার, রুদ্রকর ইউনিয়নে হাবিবুর রহমান ঢালি, চিকন্দি ইউনিয়নে মো. আ. হাকিম মোল্যা, শৌলপাড়া ইউনিয়নে মো. ইয়াছিন হাওলাদার, ডোমসার ইউনিয়নে চান মিয়া মাদবর এবং গোসাইরহাটের কোদালপুর ইউনিয়নে মো. মিজানুর রহমান সরদার।
