কুড়িগ্রামের ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, নাগেশ্বরীর ১৪টি ইউনিয়নের নির্বাচনে চারটিতে আওয়ামী লীগ প্রার্থী ও দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে।
“জাতীয় পার্টি থেকে বিজয়ী হয়েছে পাঁচটি ইউনিয়নে। জাপার বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে একটি ইউনিয়নে।
“বিএনপি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী একটি করে থেকে ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।”
আওয়ামী লীগ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন রায়গঞ্জ ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম, সন্তোষপুর ইউনিয়নে লিয়াকত আলী লাকু, রামখানা ইউনিয়নে আব্দুল আলিম ও কেদার ইউনিয়নে মাহবুব হোসেন।
আওয়ামী লীগের বিজয়ী ‘বিদ্রোহী প্রার্থী’রা হলেন নুনখাওয়া ইউনিয়নে শাহাবুল হোসেন (চশমা মার্কা) ও বেরুবাড়ী ইউনিয়নে আব্দুল মোত্তালেব (মটর সাইকেল)।
জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আকমল হোসেন (চশমা মার্কা) বল্লভের খাস ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
বিএনপি থেকে হাসনাবাদ ইউনিয়নে গোলাম মওলা বাবলু ধানের শীষ মার্কা নিয়ে বিজয়ী হয়েছে।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মজিবর রহমান (আনারস মার্কা) নারায়ণপুর ইউনিয়নে বিজয়ী হয়েছে।
এই উপজেলায় মোট ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮৩ প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে ১৪ জন করে, বিএনপি থেকে ১৩ জন, ইসলামী আন্দোলনের ১০ এবং স্বতন্ত্র প্রার্থী ৩২ জন।
স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ২২ জনই দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থীর তকমা নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় লড়াই করেন।
এছাড়াও সাধারণ সদস্য পদে ৫০৩ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১৮৮প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৬৫ জন। ভোট কেন্দ্র ১৩৬টি। বুথ সংখ্যা ৮৬২টি।
