বড় ভাইকে হত্যার অভিযোগে দুইজন আটক
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় লাঠির আঘাতে বড় ভাই নিহত হবার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে শীতেলী গ্রামের সবেদ আলী (৭০) নিজ বাড়িতে নিহত হন বলে হরিণাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান।
আটককৃতরা হলেন সবেদের ছোট ভাই আব্দুস সাত্তার ও তার স্ত্রী জাহানারা বেগম।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির যাতায়াতের পথ নিয়ে ছোট ভাই আব্দুস সাত্তারের সাথে সবেদ আলীর বিরোধ ছিল।
“এ নিয়ে দুপুরে কথাকাটির এক পর্যায়ে সাত্তার ও তার স্ত্রী জাহানারা বেগম লাঠি দিয়ে সবেদ আলীর মাথায় আঘাত করেন বলে স্থানীয়রা জানিয়েছে।”
আহত সবেদকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকাল ৫টার দিকে তিনি মারা যান বলে ওসি জানান।
