২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার ৭ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের জয়

মাগুরার শ্রীপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 08:39 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন - গয়েশপুর ইউনিয়নে আব্দুল হালিম, আমলসারে সেবানন্দ বিশ্বাস, শ্রীপুর সদরে মশিয়ার রহমান, দ্বারিয়াপুরে জাকির হোসেন কানান, কাদিরপাড়ায় লিয়াকত হোসেন, সব্দালপুরে নূরল হোসেন মোল্যা ও নাকোলে হুমাউনুর রশিদ মুহিত।

এছাড়া গোলযোগের কারণে শ্রীকোল ইউনিয়ের বারইপাড়া কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হওয়ায় এর ফল স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।

বারইপাড়া কেন্দ্রের মোট ভোটার ২০৮৯ জন। এ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুতাসিম বিল্লাহ সংগ্রাম ১০৩২ ভোটে এগিয়ে রয়েছেন।