২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা

যশোরের উপশহর এলাকায় এক যুবককে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 02:20 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

নিহত শামীম হোসেন (২৬) উপশহর এলাকার লিয়াকত হোসেনের ছেলে।

শনিবার ভোরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান উপশহর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিপ্লব হোসেন।

তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে উপশহর নিউমার্কেট এলাকার কাঠগোলার সামনে দুর্বৃত্তরা শামীমকে পিটিয়ে পা ভেঙে এবং হাত ও পায়ের রগ কেটে দেয়।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, শামীম হত্যায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।