২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরযাত্রীর বাস উল্টে নিহত ২

নারায়ণগঞ্জে বরযাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 01:17 AM

Updated : 20 Aug 2022, 12:31 PM

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় মদনপুর-গাজীপুর বাইপাস সড়কের সোনারগাঁয়ের নয়াপুর কাঁঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরের মামাত ভাই সত্যজিৎ ঋষি (৩০) ও বাসের হেলপার। হেলপারের নাম জানা যায়নি।  দুর্ঘটনার সাথে সাথে চালক পালিয়ে গেছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরযাত্রীবাহী বাসটি কুমিল্লার দাউদকান্দি থেকে রূপগঞ্জের কাঞ্চন যাচ্ছিল।

“ভাঙা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস-পিকআপ মুখোমুখি সংর্ষ হলে বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১০ জন আহত হয়।”

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে তীব্র যানজট সৃষ্টি হলে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে বলে ওসি শরীফুল জানিয়েছেন।