২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে গুলিতে যুবক খুন

কক্সবাজারের টেকনাফে বাড়ি ঢুকে গুলি করে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 11:31 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

নিহত মোহাম্মদ হাশেম (৩৫) নাজিরপাড়ার নজির আহমদের ছেলে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাজম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাশেম হাজম পাড়ায় শ্বাশুড়বাড়ি বেড়াতে গেলে হঠাৎ তিন-চার দুর্বৃত্ত ফাঁকা গুলি করতে করতে বাড়ি ঢুকে হাশেমকে গুলি করে পালিয়ে যায়।

“পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

তবে কারা কোন ঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে পরিদর্শক কবির কিছু বলতে পারেননি।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।