২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউটিতে স্নাতকেও পড়বে মেয়েরা

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে (আইইউটি) আগামী বছর থেকে স্নাতকেও মেয়েদের ভর্তি করা হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার আইইউটির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আইইউটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে প্রথমবারের মতো  ওআইসিরভুক্ত দেশগুলো থেকে ছাত্রী ভর্তি করা হবে।

সেইসঙ্গে ‘প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ’ এবং ‘বিজ্ঞান ও কারিগরি শিক্ষা’ নামে দুটি অনুষদ চালুর সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও ‘বাচেলর অফ সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং’ ও ‘বাচেলর অফ বিজনেস এডমিনিস্ট্রেশন ইন টেকনোলজি ম্যানেজমেন্ট’ নামে দুটি প্রোগ্রাম চালুর সিদ্ধান্তও হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উপাচার্য মুনায আহমেদ নূরসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০১২ সাল থেকে এমএসসিতে প্রথম ছাত্রী ভর্তি শুরু হয়। বর্তমানে আইইউটিতে ১৯ দেশের ১২০০ মতো শিক্ষার্থী লেখাপড়া করছে।