২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশু নিহত

সাতক্ষীরা সদরে ট্রাকের চাকায় এক শিশু নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 03:15 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোমরা-আলীপুর সড়কে ঢালীপড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক জানান।

নিহত মাসুম বিল্লাহ (৫) সদর উপজেলার আলীপুর গ্রামের জাবের আলীর ছেলে।

ওসি বলেন, “মাসুম তার মায়ের সঙ্গে বাড়ির সামনে রাস্তায় খড় শুকাচ্ছিল। এক পর্যায়ে তার মা বাড়ির ভেতর গেলে ভোমরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক মাসুমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ তার চালক রায়হানকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে বলে ওসি জানান।

রায়হান পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার হাফিজুর রহমানের ছেলে।