২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিপক্ষের হামলায়’ কৃষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক কৃষক ‘প্রতিপক্ষের হামলায়’ মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

নিহত শাহ আলম (৪৮) সরাইল উপজেলার মনসুফ আলীর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে শাহ আলম হরিপুর গ্রামে নিজ জমিতে ধান কাটতে গেলে একই গ্রামের ফারুক মিয়াসহ চার-পাঁচজনের সাথে তার কথা কাটাকাটি হয়।

“এর জের ধরে ফারুক ও তার সহযোগীরা আলমকে কাস্তে দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছে।”

তবে কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।