২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগার ক্যারাভ্যান এখন পাবনায়

বাঘ রক্ষায় জনসচেতনতা তৈরির ‘টাইগার ক্যারাভ্যান’ পাবনায় এসেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 08:26 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

‘টাইগার ক্যারাভ্যান’ নামের বাঘ আকৃতির বাসটি পাবনায় আসার পর বুধবার সকালে জেলা প্রশাসক রেখা রানী বালো কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

কার্যক্রমের মধ্যে রয়েছে বাঘ রক্ষায় সচেতনতামূলক পথনাটক ও সুন্দরবনের প্রতিকৃতি প্রদর্শন। ক্যারাভ্যানের ভিতরে গাছ, বাঘ, হরিণ, বানর, কুমির, পাখি ইত্যাদি প্রতিকৃতির মাধ্যমে সুন্দরবনের পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে।

এ বিষয়ে ক্যারাভ্যানের টিম লিডার মীর মাসুদ আলী জিটু সাংবাদিকদের বলেন, টাইগার ক্যারাভ্যানটি সারাদেশ ঘুরে ঘুরে মানুষের মধ্যে বাঘ বাঁচানোর বার্তা পৌঁছে দিচ্ছে। নাটকটিও একই বার্তা ছড়িয়ে দিচ্ছে।

ক্যারাভ্যানটি পাবনা জিলা স্কুল ও আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে গেলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা ব্যাপক দেয়।

বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে ক্যারাভ্যান প্রদর্শিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুন্দরবনে ১০৬টিসহ পৃথিবীতে বর্তমানে ৩২০০ বাঘ রয়েছে বলে ক্যারাভ্যানের টিম লিডার মীর মাসুদ জানিয়েছেন।

বন ও পরিবেশ মন্ত্রণালয়, ইউএসএইড ও ওয়াইল্ড টিম বাঘ সুরক্ষা প্রকল্পের আওতায় এই সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।

এর মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।