২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ট্রেন দুর্ঘটনায় আহত ১০

রেল লাইনের উপর উঠে পড়া ট্রাকের সঙ্গে বেনাপোলগামী কমিউটার ট্রেনের ধাক্কা লাগায় অন্তত ১০জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 06:00 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

বুধবার সকালে বেনাপোলের দিঘীরপাড় বাইপাস সড়কের তালসারি রেলক্রসিয়ে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি কমিউটার ট্রেন বেনাপোল দিঘীরপাড় তালসারি রেলক্রসিঙয়ে এসে পৌঁছালে ট্র্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি বাইপাস সড়ক দিয়ে কাগজ পুকুর পেট্রোল পাম্পে যাচ্ছিল।

“দুর্ঘটনায় ট্রাকসহ পার্শ্ববর্তী মশিয়ার, সিন্টু ও দুখের তিনটি বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।”

আহতরা হলেন যশোরের বাঘারপাড়ার ফজলুর রহমানের ছেলে তাকিবুর রহমান, বাবর আলীর ছেলে আল-আমিন, ঢাকার আক্কাছ আলীর ছেলে সৈকত হোসেন ও যশোরের বসুন্দিয়ার আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম।এদের মধ্যে রফিকুলের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার কওছার আলি জানিয়েছেন, বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে শার্শার নাভারন বুরুজ বাগান হাসপাতালে এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনার পর বেনাপোল-যশোর রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে বলে  জানায় পুলিশ।