২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে অটোবাইক ছিনতাই, চালককে খুনের চেষ্টা

লালমনিরহাটের হাতীবান্ধায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টার পর তার অটোবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 09:53 AM

Updated : 20 Aug 2022, 12:29 PM

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) আ. রাজ্জাক জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি সীমান্তের স্লুইস গেটের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ইসরাফিল আলীকে (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার বাবুরহাট শাখাতী গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, মঙ্গলবার রাতে ইসরাফিল তার অটোবাইক নিয়ে কালীগঞ্জ বাজার থেকে হাতীবান্ধার দইখাওয়া বাজারে যাওয়ার সময় বনচৌকি এলাকায় দুর্বৃত্তের কবলে পড়েন। 

“হামলাকারীরা তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে এবং মৃত ভেবে ফেলে রেখে অটোবাইক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।”

ইসরাফিলকে প্র্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় রাতে রংপুরে পাঠানো হয় বলে জানান ওসি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক সার্জন রমজান আলী জানান, ইসরাফিলের গলার জখম গুরু