২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা

পাবনার আতাইকুলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 05:12 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভায়নাপাড়ায় একটি আমবাগানে এ ঘটনা ঘটে বলে জানান আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক।

নিহত ইব্রাহীম হোসেন ভায়নাপাড়ার মোন্তাজ বেপারীর ছেলে। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন।

তার বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।