২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া থেকে অপহৃত শিশু নাটোরে উদ্ধার, আটক ২

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত এক শিশুকে নাটোরের সিংড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার সকালে উপজেলার পাটকান্দি গ্রামের আসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধারের সময় দুইজনকে আটক করা হয়েছে বলে জানান সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল।

উদ্ধার মুন্নি আকতার (৫) আশুলিয়ার টেংগুরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে।

আটককৃতরা হলেন পাটকান্দি গ্রামের আসলাম উদ্দিন ও সিরাজগঞ্জের এনায়েতপুরের ইসমাইল হোসেন।

ওসি নাসির বলেন, আব্দুল জলিলের বাড়িতে ভাড়া থাকতেন অপহরণকারী ইসমাইল হোসেন। গত রোববার মুন্নিকে চকলেট খাওয়ানোর কথা বলে ডেকে নেন তিনি। পরে শিশুটিকে পাটকান্দি গ্রামে বন্ধু আসলাম উদ্দিনের বাড়িতে নিয়ে আসেন।

“ওই রাতে মোবাইল ফোনে মুনির বাবার কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। ঘটনাটি রাতেই পুলিশকে জানালে মোবাইল ফোন ট্র্যাকিং করে মঙ্গলবার সকালে আসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ।”