‘পালাক্রমে ধর্ষণ’ ও স্কুলছাত্রীর মৃত্যু, প্রতিবাদে মানবন্ধন
‘দল বেঁধে ধষর্ণের শিকার হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে’ এ অভিযোগে তুলে দোষীদের বিচার চেয়ে ঝালকাঠিতে মানবন্ধন করেছে তার স্কুলের সহপাঠীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কর্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
এ ঘটনায় নিহত অষ্টম শ্রেণির ছাত্রী লাবনী আক্তার প্রিয়া ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বিনয়কাঠী গ্রামের মো. মোজ্জাম্মের খানের মেয়ে।
পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার ঘোষ জানান, এ ঘটনায় প্রথমে লাবনীর বাবা ‘ধর্ষণ চেষ্টার অভিযোগে’ এবং পরে নিহতের মা ‘পালাক্রমে ধর্ষণের অভিযোগ’ এনে আরেকটি মামলা করেন।
বরিশালের হাসপাতালে মেয়েটির লাশের ময়না তদন্ত হয়েছে। তবে রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে জানা যাবে বলে জানান তিনি।
