দিনাজপুরে আগুনে পুড়ল ৩টি দোকান
দিনাজপুরের বীরগঞ্জে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।
সোমবার গভীর রাতে উপজেলার বলাকা মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার ওসি।
বীরগঞ্জ এলাকার ফার্নিচার ব্যবসায়ী গোপাল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে মিজানুর রহমানের পুরনো বই খাতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় প্রথমে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়।”
পরে দিনাজপুর সদর ও বোচাগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীরা দাবি, আগুনে তিনটি দোকানের ‘প্রায় ১২ লাখ টাকার’ মালমাল পুড়ে গেছে।
