২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে ফরিদপুরে ২ শিশু নিহত

ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত ও চারজন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 08:45 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালি-ভাটিয়াপাড়া রেলপথের ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াইব (৯) ও ইতুল (০৭) সোয়াইব উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের সাজ্জাদ খানের ছেলে।

আহতরা হচ্ছে মো. নাছির (৪০), ফাহিম (১০), রনি শেখ (১০), আতর আলী মল্লিক (৩৫)।

সোয়াইব ঘটনাস্থলেই মারা যায় উল্লেখ করে মধুখালী থানার ওসি রুহল আমিন জানান, আহতদের চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইতুল ও ফাহিমকে ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ইতুলের মৃতু হয়েছে।”

এলাকাবাসী জানায়, আহতরা সবাই একটি নসিমনে করে মাঠ থেকে ধান বোঝাই করে বাড়ি ফিরছিল। লক্ষণদিয়া গেট এলাকায় নসিমনটি রেলক্রসিং পার হওয়ার সময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীর উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি দুমড়ে মুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে।