কারাগারে রক্ষীকে হামলা: দুই ‘ছাত্রদল নেতা’ আটক
খুলনা জেলা কারাগারের এক কারারক্ষীকে হামলা করার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
সোমবার খুলনা জেলা কারাগারের কারারক্ষী হাদিউজ্জামান (৪৫) দর্শনাথীদের হামলায় আহত হন।
এই কারারক্ষীর ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আটকদের ছাত্রদলের নেতা হিসেবে উল্লেখ করলেও তারা কোন কোন পদে আছেন তা জানাতে পারেনি পুলিশ।
আটকরা হলেন নগরীর সোনাডাঙ্গা আবানিক এলাকার আফজাল হোসেনের ছেলে রুবায়েত হাসান রাসেল (৩০) ও মিয়াপাড়া এলাকার শেখ আব্দুস সবুরের ছেলে ওয়াহিদুজ্জামান সোহাগ।
তিনি বলেন, “সোমবার দুপুরের পর খুলনা কারাগার চত্বরে ৮/১০জন দর্শনার্থী প্রবেশ করে বন্দীদের সাথে দেখা করার জন্য।
“এক পর্যায়ে রাসেল ও সোহাগসহ অন্যরা মিলে কারারক্ষী হাদিউজ্জামানকে বেধড়ক মারপিট করলে তার ডান হাত ভেঙে যায়।”
কারারক্ষী হাদিউজ্জামানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কারারক্ষীরা রাসেল ও সোহাগকে আটক করে খুলনা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
খুলনা জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কারারক্ষীর ওপর হামলার ঘটনায় একটি এজাহার খুলনা থানায় পাঠানো হয়েছে।
