২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুর স্টেশনে যমুনার যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 06:57 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

সোমবার সকালে রেলপথে দাঁড়িয়ে শ্রীপুর বাজারের ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভে করে।

স্থানীয় ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, “ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনটি শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতি করলে প্রতিদিন হাজার হাজার মানুষের কর্মঘন্টা বাঁচবে।”

এ ব্যাপারে শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মোতালেব জানান, এলাকার লোকজন ও যাত্রীরা রেলপথে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করে। রেলপথে তাদের অবস্থানের কারণে ট্রেনটি কিছুক্ষণ যাত্রাবিরতি করেছে।