২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে পশু চিকিৎসক খুন

নিখোঁজের একদিন পর ঢাকার ধামরাইয়ে এক পশু চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 02:01 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার সকালে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের একটি ধান ক্ষেতে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

নিহত ঠাণ্ডু মিয়া (২৭) দ্বিমুখা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

ধামরাই থানার ওসি রিজাউল হক জানান, ঠাণ্ডু মিয়া রোববার বিকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাননি।

“সকালে দ্বিমুখা বাজারের পাশে একটি ধান ক্ষেতে তার ক্ষতবিক্ষত দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরনে কোনো পোশাক ছিল না। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।