বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুড়িগ্রামে বাসের ধাক্কায় এক মোরটরসাইকেল অরোহী নিহত ও অপর আরোহী আহত হয়েছেন।
সোমবার সকালে কুড়িগ্রাম-রংপুর সড়কের আগমনী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি জমির উদ্দিন জানান।
নিহত হাছেন আলী (৫৫) বেলাগাছা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বাসিন্দা।
আহত আমিনুল ইসলাম (৩৫) একই এলাকার বাসিন্দা। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বেলাগাছা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হাছেন ও আমিনুল মোটরসাইকেলে করে বাংটুর ঘাটের দিকে যাচ্ছিলেন।
“পথে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি বাস তাদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আমিনুলের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর বেলা ১১টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর সড়কে যান চলালাচল বন্ধ থাকে, পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান ওসি।
