রংপুর ক্রীড়া সংস্থায় রাজু-আনোয়ারুল প্যানেলের বিজয়
রংপুর জেলা ক্রীড়া সংস্থার চতুর্বার্ষিক নির্বাচনে রাজু-আনোয়ারুল-লাবলু প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে।
শনিবার রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) প্রিয়সিন্ধু তালুকদার ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ২৫টি পদের মধ্যে রাজু-আনোয়ারুল-লাবলু প্যানেলের ২১ জন প্রার্থী নির্বাচিত হন।
এরা হলেন সহসভাপতি শামীম খান রাজু, মঞ্জুর আহমেদ আজাদ, নুর শাহীন ইসলাম লাল, এনামুল হক সোহেল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাবলু, যুগ্ম সম্পাদক রেজা আহমেদ রাজা, শাসসুজ্জামান জামান।
নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন কামরুজ্জামান চৌধুরী তুহিন, শুভ রঞ্জন দেব বাবলু, শামীম খান মিসকিন, আবু ছালেক লিটন, আখলাকুর রহমান খান পপি, নাসিম উদ্দিন বাবু, ইমতিয়াজ আহমেদ ইমন, আখিনুর রহমান, মাহাবুল ইসলাম তিতু, রুবায়েত হোসেন খান, বিজলী বেগম, জাকিয়া সুলতানা চৈতি। এই প্যানেলের মেহেদী হাসান রনি ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন।
অপরদিকে মন্টু-দেলোয়ার-তোফাজ্জল প্যানেল থেকে নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু ও নির্বাহী সদস্য জিয়ায়ুর রহমান লরিন, রফিকুল আলম ও সাকিল রায়হান।
কার্যনির্বাহী কমিটির অপর তিনটি পদে পদাধিকারবলে জেলা প্রশাসক সভাপতি এবং সরকারি দুই কর্মকর্তা সহ-সভাপতি মনোনীত হবেন বলে প্রধান নির্বাচন কমিশনার প্রিয়সিন্ধু তালুকদার জানান।
রংপুর স্টেডিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১২০ জন ভোটারের ১১৮ জন ভোট প্রদান করেন।
