পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ নিহত ২
পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা ও সাঁথিয়া উপজেলার হুইখালী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী দেলোয়ারা খাতুন দুলি (৩৮), একই গ্রামের খইমুদ্দিনের ছেলে অটোরিকশা চালক রেজাউল (৪০)।
আমিনপুর থানার ওসি এমএম তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ২টার দিকে স্কুল থেকে ফেরার পথে কাশীনাথপুর স্বাস্থ্যসেবা হাসপাতালের সামনে রিফাত পরিবহন নামের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক রেজাউল ও এর যাত্রী দেলোয়ারা খাতুন।
তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবার ও স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের অনুমতি প্রদান করা হয়।
