২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রীকে ‘পিটিয়ে হত্যা করল স্বামী’

গোপালগঞ্জে এক কলেজছাত্রীকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 10:11 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

নিহত কুয়াশা জামান মৌ (১৭) গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ও কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামের ফারুকুজ্জামানের মেয়ে।

সদর থানার ওসি মো. সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌকে তার স্বামী জীবন শেখ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ তার স্বজনদের।

মৌর বাবা ফারুকুজ্জামান বলেন, দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সদর উপজেলার চর পুখুরিয়া গ্রামের নাসির শেখের ছেলে জীবনের সঙ্গে মৌর বিয়ে হয়।

“এরপর প্রায় এক বছর ধরে জীবন শেখ বিভিন্ন কারণে মৌকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে মারধর করার পর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”

তবে জীবন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “মৌকে বৈশাখী মেলায় না নিয়ে যাওয়ায় সে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি সেলিম রেজা বলেন, শুক্রবার তার বাবার বাড়িতে লাশ দাফন হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।