২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরি

ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার সকাল ৭টার দিকে হাসপাতালের লেবারওয়ার্ড থেকে এ চুরি হয়।

এ ঘটনার কথা উল্লেখ করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন অরুণ কুমার বিশ্বাস জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

সিভিল সার্জন জানান, জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল শেখের স্ত্রী পারভীন বেগম (২০) গত মঙ্গলবার সকালে প্রসব বেদনা নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

“দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার এক পুত্র সন্তান হয়। নজরুল-পারভীন দম্পতির এটিই প্রথম সন্তান।

“বুধবার সকালে ওয়ার্ডে প্রসূতি পারভীনের সঙ্গে তার মা আলেকজান ছিলেন। ওষুধ আনার জন্য আলেকজান বাইরে গেলে অজ্ঞাত পরিচয় এক নারী ওয়ার্ডে পারভীনের সঙ্গে আলাপ জমান। এক পর্যায়ে ওই নারী কৌশলে শিশুটিকে নিয়ে চলে যান। ”

পরে ওই নারী বা শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি।