২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদকাসক্ত’ ছেলের হাতে মা খুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘মাদকাসক্ত’ ছেলের হাতে খুন হয়েছেন এক নারী। আহত হয়েছে তার ননদ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 09:46 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার এ ঘটনা ঘটে বলে কচাকাটা থানার ওসি জাকিরুল ইসলাম জানান।

নিহত বুলবুলি বেগম (৪২) ওই এলাকার ব্যবসায়ী বাহার আলীর স্ত্রী।

আহত হাজেরা বেওয়াকে (৫০) ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে ছেলে বেলাল হোসেন (২৮)।

বলদিয়া ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, “বেলাল  মাদকাসক্ত। নেশা করে প্রায়ই সে প্রতিবেশী ও বাড়ির লোকদের মারধর করতো।সন্ধ্যায় নেশা করে বাড়িতে এসে অসংলগ্ন আচরণ শুরু করলে মা বুলবুলি ও ফুপু হাজেরা তাকে শান্ত করতে যায়।

“এ সময় নলকূপের হাতল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান বুলবুলি বেগম । আহত হন ফুপু হাজেরা।”

ওসি জাকিরুল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং বেলালকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।