ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ২ জন দগ্ধ
ঝিনাইদহ সদর উপজেলার কনেজপুর গ্রামে আগুনে পাঁচটি বাড়ি পুড়ে গেছে এবং দুজন আগুনে দগ্ধ হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডে আরও ৯ জন অসুস্থ হয়েছে।
১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার ব্রিগেড স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, তমজেল আলির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত গনজের আলি, মনজের আলি, আবু সাইদ ও জামাল হোসেনের বাড়িতে ছড়িয়ে।
“ঝিনাইদহ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।
“আগুনে ৫টি বাড়ির বসত ঘর, রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে গেছে।”
