২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যার বিচার হতেই হবে: ওবায়দুল কাদের

সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “তনু হত্যাকাণ্ডের বিচার হবে এবং হতেই হবে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 09:20 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

কুমিল্লা ভিক্টোররিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিষয়ে মন্ত্রী আরও বলেন, “এ ব্যাপরে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছেন। কেবিনেট মিটিং-এও আলোচনা হয়েছে।”

বুধবার দুপুরে মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা। 

প্রথম দফা ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত না মেলার কথা বলা হলেও কবর থেকে লাশ তুলে ইতোমধ্যে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়েছে আদালতের নির্দেশে।

এছাড়া, সময়ের চাহিদার সাথে সঙ্গতি রেখে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ইতিাবাচক পরিবর্তন আসছে বলেও মন্ত্রী জানান।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আফতাব হোসেন খান, ফোর লেনের অতিরিক্ত প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ ইঞ্জিনিয়ার মাসুম সারোয়ার, কুমিল্লা সড়ক ও জনপথের নির্বাহী পরিচালক মো. সাইফ উদ্দিনসহ ফোর লেন প্রকল্প ও সড়ক ও জনপথের কর্মকর্তারা।