২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা ও তিন ছেলেসহ নিহত ৫

নওগাঁ সদর উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বাবা ও তিন ছেলেসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 06:42 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার ডাক্তারের মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম

নিহতরা হলেন, অটোরিকশা চালক হাসান ইমাম (আদিল), মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের ইচাহাক আলী (৭০) তার ছেলে আজিজুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (৪৫), ও জাইদুল ইসলাম (৪০)।

আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, মহাদেবপুর থেকে নওগাঁগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকসহ চার জন নিহত হয়। আর হাসপাতালে নেওয়ার পর আরেক জনের মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।