২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট চিনিকলে ব্যাগাস স্তুপে অগ্নিকাণ্ড

জয়পুরহাট চিনিকলে ব্যাগাস স্তুপে (আখের ছোবড়া) আগুন লেগে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার দুপুরে চিনিকল ক্যাম্পাসের ভেতরে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জয়পুরহাট চিনিকলের ব্যপস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাহানুর ইসলাম জানান, দুপুরে চিনিকল ক্যাম্পাসের ভেতরে রাখা আখের ব্যাগাস স্তুপে আগুন লাগে। খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে চিনিকলের প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

চিনিকলের শ্রমিকদের ফেলে দেওয়া সিগারেট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তদন্ত কমিটি গঠন করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে বলে মোস্তফা কামাল জানান।