২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের ঘটনা ‘সালিশে মীমাংসার চেষ্টা’, মাতব্বরসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় কথিত ধর্ষণকারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 05:52 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার উপজেলার রাজপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় মাতব্বর ফটিক মিয়া, সুরুক মিয়া ও কথিত ধর্ষণকারী শহিদ মিয়া।

ওসি বলেন, গত ৯ এপ্রিল বাড়ির উঠানে খেলার সময় মিষ্টি খাওয়া কথা বলে শহীদ মিয়া শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। সোমবার শিশুটির অবস্থার অবনতি হলে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার বাবা-মা।

পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সোমবার রাতে শিশুটির বাবা চার জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। পরে ভোরে  রাজপাড়া গ্রামে অভিযান চালিয়ে শহিদ মিয়া, ফটিক মিয়া ও সুরুক মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মাহবুবুর।

আরেক আসামি হান্নান মিয়াকে গ্রেপ্তার করা যায়নি।

শিশুটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর এলাকার মাতব্বর ফটিক মিয়া, সুরুক মিয়া ও হান্নান মিয়া তাদের হাসপাতালে না গিয়ে গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করার জন্য চাপ এবং শালিস ঘটনাটি মীমাংসর নির্দেশ দেন।