জাবির শিবির সভাপতিসহ আটক ১৪
নাশকতার পরিকল্পনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় বরিশালের গৌরনদী থেকে তাদের আটক করা হয়।
গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা একটি কক্ষে গোপন বৈঠক করছিলেন শিবিরের নেতাকর্মীরা।
এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বলে জানান তিনি।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলেও জানান ওসি।
আটকরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আজাদুল ইসলাম, গৌরনদী উপজেলার সভাপতি সবুজ হাওলাদার, শিবির কর্মী আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল জুবায়ের, জিহাদুল ইসলাম, মো. তামিম, তরিকুল ইসলাম, আবু সালেহ, মামুন বেপারী, আজিজুর রহমান, মনিরুল ইসলাম, বায়জিদ মাতুব্বর, আমিনুল ইসলাম ও শরীফ মৃধা।
