২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার ঝলম দক্ষিণ ইউনিয়নে ভোট স্থগিত

নির্বাচন কর্মকর্তাকে মারধর করে চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের কারণে কুমিল্লার মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 11:39 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম রোববার একথা জানান।

তিনি বলেন, উপজেলা নির্বাচন কার্যালয় থেকে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনায় আগামী ৭মে ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে নির্বাচন কমিশন পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১২টায় মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে নির্বাচন কর্মকর্তাকে মারধর করে ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাই করেছে এক প্রার্থীর স্বজন।

ওই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএইচ নোমানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজির হোসেন মিয়া বাদী হয়ে এ ঘটনায় মনোহগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএইচ নোমানসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।