ট্রাকচাপায় দুই অটোরিকশা আরোহী নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় দুই অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।
রোববার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ।
নিহতরা হলেন উপজেলার মহিশালবাড়ি গ্রামের তোফাজ্জাল হোসেন (৪৫) ও অটোরিকশা চালাক সারাংপুর গ্রামের রফিক (৩০)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, রাজশাহীগামী বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তোফাজ্জল হোসেন মারা যান। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান রফিক।
