লেগুনার ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেগুনার ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার কাওয়াক এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান।
নিহত হালিম মণ্ডল (৩৮) উপজেলার রামকান্তপুর এলাকার হোসেন আলী মণ্ডলের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “হালিম বাইসাইকেল চালিয়ে উল্লাপাড়া থেকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় উল্লাপাড়ামুখী একটি লেগুনা ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর লেগুনাটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।
এ ঘটনায় মামলা হয়েছে।
