২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুই পরিচ্ছন্নতা কর্মী হত্যায় মামলা

ফরিদপুরে দুই পরিচ্ছন্নতা কর্মীকে হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 11:12 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

নিহত মানিক জমাদ্দারের স্ত্রী টুম্পা জমাদ্দার বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেন বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন আহম্মেদ জানান।

শুক্রবার ভোরে জেলা শহরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া সড়ক থেকে শহরের বান্ধবপল্লীর বাসিন্দা মানিক জমাদ্দার (২৫) ও ভারত জমাদ্দারের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তারা ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। বিকালে মানিক ও ভারতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।

ওসি নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকালে লাশ উদ্ধারের পর পুলিশের দুইটি বিশেষ টিম তদন্ত শুরু করে।এর ধারাবাহিকতায় ১০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

কী কারণে এই দুজনকে হত্যা করা হয়েছে, তা উদ্ঘাটিত না হলেও খুনিদের দ্রুতই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন ওসি।

তাদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি নাজিম জানিয়েছিলেন।

মানিক জমাদ্দারের বাবা কিশোর জমাদ্দার বলেন, “শুক্রবার বিকালেই ফরিদপুর শশ্মানে মানিকের সৎকার করা হয়েছে । অপর জনকে (ভরত জমাদ্দার) সৎকার করা হয়েছে তার নিজ বাড়ি নাটোরে।”

পুরনো খবর:

ফরিদপুরে দুই পরিচ্ছন্নতা কর্মী খুন